| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১৩:২৯:৪৯:অপরাহ্ন  |  ১৪৩০২৫৭ বার পঠিত
মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি
ছবির ক্যাপশন: অধ্যাপক মুহাম্মদ আজাদ খান

সিনিয়র রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মহাপরিচালক পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাউশির ওএসডি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বিগত ২০ ফেব্রুয়ারি যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। স্বাস্থ্যগত কারণে আমার পক্ষে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমি মহাপরিচালকের দায়িত্ব হতে অব্যাহতির আবেদন করছি। অতএব, আমাকে মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি হয়। আবেদনপত্রের সঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও জমা দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এমএ/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪