| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে আগুন: হতাহতের ঘটনায় বিজিএমইএ’র শোক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ২০:১৬:৫৩:অপরাহ্ন  |  ১৪২৮২০২ বার পঠিত
মিরপুরে আগুন: হতাহতের ঘটনায় বিজিএমইএ’র শোক
ছবির ক্যাপশন: মিরপুরে আগুন: হতাহতের ঘটনায় বিজিএমইএ’র শোক

রিপোর্টার্স২৪ ডেস্ক  : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে শাহ আলী ওয়াশিং লিমিটেড ও কসমি ফার্মা নামের রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় বিজিএমইএ জানিয়েছে, মিরপুরের শিয়ালবাড়িতে যে কারখানায় আগুনের এই দুর্ঘটনা ঘটেছে, তা তাদের সদস্যভুক্ত কোনও তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান নয়। এটি একটি স্বতন্ত্র ওয়াশিং কারখানা।সংগঠনটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪