| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিলমিল আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ২১:৪২:৫২:অপরাহ্ন  |  ১৪০৫৮৫৭ বার পঠিত
ঝিলমিল আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান
ছবির ক্যাপশন: ঝিলমিল আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

রিপোর্টার্স২৪ ডেস্ক  : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি স্কুল ও কলেজ ভবন সহ নির্মাণাধীন মসজিদ ও কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি সমগ্র ঝিলমিল প্রকল্প এলাকা ঘুরে দেখেন ও চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি করেন।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, ঝিলমিল আবাসিক এলাকার ভবিষ্যৎ বাসিন্দাদের কাছে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রকল্পের ২ নং সেক্টরে ০.৭৪ একর জমিতে চারতলা একটি মসজিদ এবং ০.৯৪ একর জমির উপর ছয়তলা একটি স্কুল ও কলেজের নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণাধীন স্কুল ভবনটি প্রস্তাবিত রাজউক ঝিলমিল মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যাচাই-বাছাইয়ের জন্য রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম সহ কলেজের অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করে।এ সময় পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত ও নাগরিক সুযোগ-সুবিধা-সম্বলিত এত বৃহৎ পরিসরের আবাসিক এলাকা এবং প্রকল্পের বাইরের তৎসংলগ্ন এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অসামান্য অবদান রাখবে।

তিনি বলেন, ঝিলমিল প্রকল্পে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, দৃষ্টিনন্দন ধর্মীয় উপাসনালয় নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ অন্যান্য সকল ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে রাজউক ও প্রকল্প সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি মসজিদ, স্কুল ও কবরস্থানের সামগ্রিক নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান আরও জানান, অতিদ্রুত ঝিলমিল আবাসিক এলাকাকে বাসযোগ্য এবং নাগরিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকৌশলী মো. মোবারক হোসেন, ঝিলমিল আবাসিক এলাকা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪