| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে আবারও শীর্ষে লাহোর, চতুর্থ স্থানে ঢাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৩:৫১:২২:পূর্বাহ্ন  |  ১৪১৯০১৫ বার পঠিত
বায়ুদূষণে আবারও শীর্ষে লাহোর, চতুর্থ স্থানে ঢাকা
ছবির ক্যাপশন: বায়ুদূষণে আবারও শীর্ষে লাহোর, চতুর্থ স্থানে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বায়ুদূষণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার ১৫ অক্টোবর সকাল সোয়া ৯টার তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়েছে।ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৭ গুণ বেশি রয়েছে।

আজ সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে কল্যাণপুর, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও গোড়ান। এসব এলাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে দুই শহর পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, বাংলাদেশের রাজধানী ঢাকা ও কাতারের শহর দোহা। এসব শহরের বাতাসের মান সকালে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪