| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘১৪ মাসে ১৪ বার বিদেশ ভ্রমণ করে বিশাল উপকার করেছেন প্রধান উপদেষ্টা’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১০:২৭:২০:পূর্বাহ্ন  |  ১৩০৩৬২০ বার পঠিত
‘১৪ মাসে ১৪ বার বিদেশ ভ্রমণ করে বিশাল উপকার করেছেন প্রধান উপদেষ্টা’

রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘প্রধান উপদেষ্টা ১৪ মাসে ১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন। এতে রাষ্ট্রের অর্থের বিশাল ব্যয় হয়েছে সত্য, আমি এর সমালোচনাও করি। আবার প্রধান উপদেষ্টার এই সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের বিশাল উপকারও হয়েছে।’ 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এমনই মন্তব্য করেছেন। 

পোস্টে রাশেদ খান লেখেন ‘আমি মাঝেমধ্যে ভাবি ৮৫ বছর বয়সে মাননীয় প্রধান উপদেষ্টা কিভাবে এতো বিদেশ ভ্রমণ করেন! এটা আমি হলেও পারতাম বলে মনে হয় না। মাঝেমধ্যে তার এই বিদেশ ভ্রমণ নিয়ে আমার নিজেরই সমালোচনা করতে ইচ্ছে করে, কখনো কখনো করেছি। বিশেষ করে জাতিসংঘ সফরে বিশাল বহর নিয়ে যাওয়া রাষ্ট্রের বিশাল ব্যয় বটে।’

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার পোস্টে লেখেন, ‘গণ-অভ্যুত্থান পরে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় বড় একটি ব্যাপার ছিল। তবে এই কাজটি তিনি আমাদের করে দিয়েছেন। প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।’

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪