খাগড়াছড়ি প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বাজার ও উপজেলা সদর ও বেলতলী পাড়া এলাকায় এ প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত ‘ভোট ফর ধানের শীষ’ গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির নেতবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন বলেন, ২০০১ সালের উন্নয়নের বার্তা নিয়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি, এলাকায় ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। এ প্রচারণার কার্যক্রম পুরো উপজেলায় আরো গতিশীল করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হওলাদার বলেন, জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্করের ৩১ দফা বাস্তয়নের বার্তা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা আশা করি ধানের শীষ প্রতীক এই জেলায় বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।
রিপোর্টার্স২৪/এসএন