| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১৩:০৬:২৫:অপরাহ্ন  |  ১৩০৪৩২৪ বার পঠিত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টার কিছু আগে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক  বৈঠক শুরু হয়েছে। জুলাই সনদ নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে  ।

এতে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত রয়েছেন।

এর আগে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫, এর স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি বৈঠক হবে বলে জানানো হয়। 

এ প্রসঙ্গে কমিশনের একজনের সদস্য বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি নিরসনে আজকের এই বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টা অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা করবেন।’’

যমুনায় অনুষ্ঠিত বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪