| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১৬:১৪:৪২:অপরাহ্ন  |  ১৩৯৫৫৭৬ বার পঠিত
রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন।

বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ারে যাবেন তিনি। রাত আনুমানিক ১১টায় তিনি হাসপাতালে পৌঁছাবেন।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রয়োজনীয় কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। আজকের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়া তার নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ারই একটি অংশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪