| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানকে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১০:৪১:৪৩:পূর্বাহ্ন  |  ১৩০১৩১২ বার পঠিত
জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানকে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে । এ জন্য বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যাবেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। 


এ তথ্য জানিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে বৃহস্পতিবার রাত ৮টায় এভার কেয়ার হাসপাতালে যাবেন ঐকমত্য কমিশনের সদস্যরা।


আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়  বিকাল ৪টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ -এর স্বাক্ষর অনুষ্ঠান। এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারদের।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪