| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির উঠান বৈঠক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৪:৪৭:৩৫:অপরাহ্ন  |  ১৪১০৭১৫ বার পঠিত
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির উঠান বৈঠক
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মোংলায়। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দিগরাজে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সকলের মাঝে ৩১ দফা তুলে ধরেন। এ ৩১ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি। 

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপন করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এ গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির। এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কার ভাবে তুলে ধরা হয়েছে। মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ করতে হবে যাতে নদীর ক্ষতি না হয় সেদিকে খেয়াল করে। এছাড়া নদীর পাড়ে ভেড়ী বাঁধ নির্মাণ করতে হবে। তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সাথে থাকবেন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়েই এ জনপদ গড়বে। 

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মোঃ জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মোঃ মাহবুব, মোস্তাফিজুর রহমান জনি, মোঃ জিয়া, সোহেল বাবু, মোঃ গোলাম ও ওমর ফারুকসহ আরো অনেকে।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪