সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার রাত ৮টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
কার্ড পৌঁছে দিয়ে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাওয়াতপত্র পৌঁছে দিয়েছি।
রিপোর্টার্স২৪/এসসি