| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৬:০৩:২১:পূর্বাহ্ন  |  ১৪৩৪৩১৪ বার পঠিত
এনসিপি ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার গভীর রাতে ঘোষণা দিয়েছে, তারা আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিতব্য ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। 


এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাত ২টা ৪ মিনিটে দলের মিডিয়া গ্রুপে পাঠানো বার্তায় লিখেছেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’



বার্তায় বলা হয়, ‘এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা “জুলাই ঘোষণাপত্র”-এর মতো একপক্ষীয় দলিলে পরিণত হবে।’


জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির বিষয় উল্লেখ করে এনসিপি আরও জানায়, কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় দলটি নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি।


অন্তর্বর্তী সরকার আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে। তার কয়েক ঘণ্টা আগেই এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিল আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী দল এনসিপি।




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪