| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৭:২০:২১:পূর্বাহ্ন  |  ১৩৯১৩২১ বার পঠিত
জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার(১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সবথেকে বেশি নির্যাতিত হয়েছিল।

জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠিত করবে। বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪