| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষে ভোট দিলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: বিএনপি নেতা শিপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১১:১৫:০৩:পূর্বাহ্ন  |  ১৪২০৬৫৭ বার পঠিত
ধানের শীষে ভোট দিলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: বিএনপি নেতা শিপন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সর্ব প্রথম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে এ দেশের প্রতিটি দরিদ্র পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। 

তিনি আরো বলেন, ধর্মভিত্তিক ইসলামী দলগুলো ধর্মের অপব্যাখা দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজি করে ভোট নেওয়ার পায়তারা করছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুন নাহার লুচি, মহিলা দল নেত্রী জিন্নাত আরা নার্গিস, রোজিনা বেগমসহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান আতিথি জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন আরও বলেন, পিআর পদ্ধতি এ দেশের সাধারণ মানুষ বোঝে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক রাষ্ট্রীয় কাজে আমুল পরিবর্তন হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার  আহবান জানান তিনি। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪