| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংঘর্ষে আহত ২০ জুলাইযোদ্ধা ঢাকা মেডিকেলে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১২:০৮:৩১:অপরাহ্ন  |  ১৩৮৮৮৪৮ বার পঠিত
সংঘর্ষে আহত ২০ জুলাইযোদ্ধা ঢাকা মেডিকেলে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়। আহতরা হলেন, সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ,হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।

আহত আতিকুল গাজী জানান, জুলাই আন্দোলনে আমি ডান হাতে গুলিবিদ্ধ হই। পরবর্তীতে পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচার করে আমার হাতটি কেটে ফেলে। তার পরবর্তীতে ব্র্যাক আমাকে একটি কৃত্রিম হাত লাগিয়ে দেয়। এ হাত এখন আমি ব্যবহার করি। আজকে এ প্রতিবাদ জানাতে সংসদ ভবন এলাকাতে এসে, অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশ বাহিনী আমাদের জুলাইযোদ্ধাদের ওপর আক্রমণ চালায়। জুলাইয়ে যেই জায়গাতে গুলি খেয়েছি, আজকে আবার সেই জায়গায় আঘাত করে তারা আমার কৃত্রিম হাতটা ভেঙে দিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪