| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে: তাহের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৩:৫৭:০৩:অপরাহ্ন  |  ১৩০৯৭৯৬ বার পঠিত
ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে: তাহের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন,সনদে স্বাক্ষর করা হলেও আইনগত স্বীকৃতি না থাকায় এর কার্যকরী প্রয়োগ এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে, সেটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগেই জামায়াত স্বাক্ষর করল কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত। এজন্য আমরা স্বাক্ষর করেছি।


প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি উনিও উনার কথা ঠিক রাখবেন এবং বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে উনারা যেন কোনো ধরনের হেজিমনি (কর্তৃত্ব) তৈরি না করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪