| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৫:০৫:৩৬:পূর্বাহ্ন  |  ১৪৩০৮০৪ বার পঠিত
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : দুইদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ পৌঁছায়। এর কিছু আগে, রাত ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।ডাক্তারদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

গত বুধবার শারিরিক অবস্থার অবনতি হলে রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার মেডিকেল বোর্ডের পরামর্শে। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগেও গত ২৮ আগস্ট তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে যান।

দীর্ঘদিন তিনি লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসা নিচ্ছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪