| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘গতকালের অনুষ্ঠানে যারা গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৮:১৮:৩২:পূর্বাহ্ন  |  ১৪১৮১৮৭ বার পঠিত
‘গতকালের অনুষ্ঠানে যারা গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। 


শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ।


তিনি আরও বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। এর পরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।


এনসিপি আহ্বায়ক আরও বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি।


এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। ওই দিনে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও এনসিপিসহ কয়েকটি দলের নেতারা যাননি।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪