| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো:হাসনাত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৯:০৭:০৫:পূর্বাহ্ন  |  ১৪০৫৭৯৫ বার পঠিত
‘রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো:হাসনাত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক:  রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা  লেখেন  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ।

হাসনাত আবদুল্লাহ লেখেন, এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে, যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি!

পোস্টের সঙ্গে তিনি দুটি ছবিও প্রকাশ করেন।   একটিতে  বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, সরকারের গঠনের সময়ে শপথ পড়ার  ছবি। সে ছবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতারা উপস্থিত ছিলেন।    অপরটিতে  শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সইয়ের পর তোলা। সেখানে নেতাদের কেউই উপস্থিত ছিলেন না।


উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ সই হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর)। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে রাজনীতিবিদদের নিয়ে জুলাই সনদ সই করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নিলেও অনুষ্ঠানে যায়নি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪