| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা করেছে ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১১:০৪:২৯:পূর্বাহ্ন  |  ১৩৯৫৫৪৩ বার পঠিত
গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা করেছে ইসরায়েল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে। আট দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভয়াবহ লঙ্ঘন এটি। খবর আল জাজিরার।

শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু শাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা হয়। ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকে শেল ছুঁড়ে এ হামলা চালায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, পরিবারটি যখন তাদের বাড়ি পরিদর্শনের জন্য পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িটিতে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত শিশু এবং তিনজন নারী ছিলেন।

বাসাল বলেন, তাদের সতর্ক করা যেতে পারত অথবা ভিন্নভাবে মোকাবিলা করা যেত। যা ঘটেছে তা নিশ্চিত করে যে দখলদাররা এখনো রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করার ওপর জোর দেয়।

হামাস এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে। নিন্দা জানিয়ে বলেছে, পরিবারটিকে কোনো যুক্তি ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪