রিপোর্টার্স২৪ ডেস্ক : বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা।
রোববার (১৯ অক্টোবর) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকদের খোঁজ নিতে যান তারা। এ সময় হাসনাত ও জারা শিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তাদের সফর প্রসঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা আমাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না।”
রিপোর্টার্স২৪/ঝুম