| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসিকে উল্টো প্রশ্ন সারজিস আলমের

‘শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাধা নেই’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৫:২৫:৪৬:অপরাহ্ন  |  ১৩৮৩৯২০ বার পঠিত
‘শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাধা নেই’

দিনাজপুর প্রতিনিধি : শাপলা প্রতীক দেওয়া ইস্যূতে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ইসি আনায়ারুল ইসলামকে উল্টো প্রশ্ন করে বলেন, শাপলা প্রতীক কোন আইনের ভিত্তিতে এনসিপিকে দেওয়া যাবে না। আমরা আমাদের আইনাজ্ঞদের সাথে পরামর্শ করেছি। যারা আইন পড়ান, আইন বোঝেন বা আইন তৈরি করেন এমন অভিজ্ঞ আইনাজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলেছি। সবাই বলেছেন, শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাধা নেই।

আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১ টায় জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা কমিটি আয়োজিত সমন্বয় সভা ২০২৫ শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে তিনি এমন মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে, নির্বাচন কমিশন যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তাহলে এনসিপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।’

জুলাই সনদে এনসিপি এবং ৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি এটা জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এ প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, ‘সাধারণ মানুষ ঠিক করবে প্রভাব পড়বে কি পড়বে না। জুলাই অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করতো। কর্মসূচি দিয়ে রাস্তায় দাঁড়ানোর কোনো লোক ছিল না। বড় বড় রাজনৈতিক দলের অফিসগুলোতে ১০ জন কর্মী ছিল।’

ইতিহাস থেকে শিক্ষা নেয়ার কথা বলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে জুলাই সনদ একটা কাগজ চান সেটা জনগণ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে, সেই অনুষ্ঠানে এনসিপির কথা বাদই দিলাম, সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম রাজনৈতিক দলের একটা চুক্তির মতো, যেমন মিলনমেলা হয়, ওইরকম মিলনমেলা হয়েছে। না এখানে জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের জন্য কোনো মর্যাদার আসন আছে, না কোনো ব্যবস্থা আছে।’

সারজিস আলম বলেন, ‘এমন পরিস্থিতিতে যদি তাদের (জুলাই যোদ্ধাদের) ক্ষোভ তৈরি হয়, ওই ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের মনে হচ্ছে সেখানে দেখিয়েছে। কিন্তু এটাকেও অন্তর্বর্তী সরকার প্রশাসনের মাধ্যমে হোক বা নিজেরাই বলেন, অন্যভাবে ডিল করতে পারতো। কিন্তু তারা যেভাবে সেখানে লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়েছে- এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক।’

জুলাই যোদ্ধাদের সঙ্গে এই কালচারগুলো কোনোভাবেই মেনে নেয়া যায় না জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারকে আবারও দায়সারা ভাব দেখা গেছে। সেফ এক্সিট মানে যে, দেশ ছেড়ে পালাতে হবে এ রকম না। এখানে যে সেফ এক্সিটটা দেখা গেছে, কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলেই হলো।

দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি সমন্বয়ে সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর এনসিপি শাখার প্রধান সমন্বয়ক ফয়সাল করিম সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর আতিক মুজাহিদ ও যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও হেড অফ হেলথ উইন নির্বাহী কাউন্সিল সদস্য ডা আব্দুল আহাদ প্রমুখ। সমন্বয় সভায় দিনাজপুরের ১৩ উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪