| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমরা পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৫:৫৮:৩১:অপরাহ্ন  |  ১৩০২৯৯২ বার পঠিত
ওমরা পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরা পালন করার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেন তিনি। 

এ সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মো সেলিম উদ্দিন। 

জামায়াত আমির পবিত্র ওমরা পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সফর শেষে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি ঢাকা  ফিরবেন। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪