| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে কৃষকদলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৫:১০:৫৯:পূর্বাহ্ন  |  ১৩৭৮৪০৩ বার পঠিত
শ্রীপুরে কৃষকদলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক সাহেব আলী খন্দকার শ্রীপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হওয়ায় শ্রীপুর উপজেলা কৃষকদলের পক্ষ থেকে সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়। একই সাথে  শ্রীপুর উপজলা কৃষকদলের নবনির্বাচিত আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনকেও সংবর্ধনা প্রদান করা হয়। 

শ্রীপুর উপজেলা ও উপজেলার  সকল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে রবিবার সন্ধ্যায় শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম এ সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এৃ রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা। 

শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক রেজা সিদ্দিকী ডিকন, দপ্তর সম্পাদক চঞ্চল চৌধুরী, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ শুকুর মাহমুদ, আমলসার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোকাদ্দেস বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুব শেখ, গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস, সদস্য সচিব রিপন শেখ, দারিয়াপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সোহেল শেখ, কাদিরপাড়া ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমরান হোসেন, সব্দালপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মারুফুল ইসলাম, নাকোল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪