| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জা ফখরুল বললেন, দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৮:৪৮:৩৭:পূর্বাহ্ন  |  ১৩৮৮৫৭৩ বার পঠিত
মির্জা ফখরুল বললেন, দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করে বলেছেন,এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সে 'ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা'র আয়োজনে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে, চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ। রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, কেউ জাতি গঠনে কাজ করে, কেউ নিজের স্বার্থে ব্যবহার করে। 

তিনি আরও বলেন,  দেশে কারিগরি শিক্ষা নেই, ভোকেশনাল ট্রেনিং নেই, শুধু বিএ-এমএ পাশ তৈরি করছি। 

বিএনপি মহাসচিব মন্তব্য করেন, রাজনীতির মধ্যে যদি সততা না থাকে, তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরির মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছুই অর্জন হয় না । 

পরে, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪