| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১১:২১:৫৯:পূর্বাহ্ন  |  ১৪০৫৪২৫ বার পঠিত
বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে এ ঘটনা ঘটে।

এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সারজিস আলম। বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল ৩টায় সেখানে আসেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস। নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি।

 সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন সারজিস। এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়।

 খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন তারা।

 এনসিপির নেতারা অভিযোগ করেন, বারবার বলার পরও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ। মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগটি নিয়েছে।

 ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪