| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতে ইসলামী মানে ইসলাম না: আলাল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১২:৫৫:৩০:অপরাহ্ন  |  ১৩৯৯৭২৮ বার পঠিত
জামায়াতে ইসলামী মানে ইসলাম না: আলাল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। ব্যক্তির নামের শেষে যে ইসলাম বলা হয় তারা মূলত সেই ইসলাম। এবার দেখেছেন না জামায়াতের নেতা পূজায় গিয়ে গীতা পাঠ করেছেন। জামায়াতে ইসলাম হিন্দুদের নিয়ে একটি শাখা গঠন করেছিল। পরে আবার সেটা বাতিল করেছে।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় চালক দলের এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তিনিন এ মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কিছু রাজনৈতিক দল একরকম বলছে আবার কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদের স্বাক্ষর করে এসেছে। আবার তরুণদের দল এনসিপি তারা আবার বলছে জামায়াতে ইসলামী নাকি প্রতারক।

তিনি আরও বলেন,   লড়াই করতে করতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গেছে।এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসে হাজির হচ্ছে। দেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। ১৯৭১ সালে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ এখনও বাংলাদেশে চলমান। কারণ এখনও ভাতের জন্য, খুদার জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই চলমান।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪