| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৫:২৭:০২:অপরাহ্ন  |  ১২৯১৩৩৭ বার পঠিত
বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার: বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার তালা ফুটবল মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছি। জামায়াত ঘুষ-দুর্নীতি মুক্ত বরকতের বাংলাদেশ চায়। জামায়াতের হাতে ক্ষমতা গেলে, আমরা শাসক হবো না, সেবক হবো।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এখন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে।

তালার শিবিরের আমানুল্লাহ আমানকে বিএনপি ছাত্রদল গুলি করে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ইসলামী দল করে ফ্যাসিস্ট সরকার তাদের ধরে ধরে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়েছে। বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে।’

তিনি বলেন, জামায়াত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। রাষ্ট্র ক্ষমতায় গেলে লক্ষ লক্ষ তরুণকে কাজ দিয়ে দুর্নীতিমুক্ত সোশ্যাল বাংলাদেশ করতে চায়। বিচারব্যবস্থা এমন সৃষ্টি করা হবে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে। আপনারা আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির সরকার দেখেছেন। ৫৪ বছরে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ওরা সবাই দুর্নীতি করেছে। বাকি রয়েছে জামায়াতে ইসলামী। মইনুদ্দিন সরকার জামাতের দুর্নীতি খুঁজে পায়নি। জামাত এমনই একটি দল যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না। থাকবে আল্লার ভয়।

জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুরা নিরাপদ থাকবে উল্লেখ করে তিনি সনাতন ধর্মাবলম্বীদের ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।

সমাবেশে তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা - ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাদ্দেস আব্দুল খালেক, সাতক্ষীরা - ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রবিউল বাসার, খুলনা -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪