| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৯:০৪:৪৭:পূর্বাহ্ন  |  ১৩৭৪৮৯১ বার পঠিত
সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।

এর আগে গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪