| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বিমানবন্দরে আগুনের ঘটনায় শেখ হাসিনার হাত’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৯:১৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৩৮৪৫৯৩ বার পঠিত
‘বিমানবন্দরে আগুনের ঘটনায় শেখ হাসিনার হাত’

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা তারই অংশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের রূপকার ডেমাক্রেটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, এখনো সব জায়গায় তার (হাসিনার) প্রেতাত্মা সক্রিয়। তাই এ ঘটনাসহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন– জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস ও বিএনপি'র যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪