| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও রগ কেটে হত্যার রাজনীতি শুরু হয়েছে : মোমিন মেহেদী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১২:২৭:৫৮:অপরাহ্ন  |  ১৩৮৬৪৭৪ বার পঠিত
আবারও রগ কেটে হত্যার রাজনীতি শুরু হয়েছে : মোমিন মেহেদী

রিপোর্টার্স২৪ ডেস্ক : নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রতিক্রিয়াশীল, দেশ-শিক্ষা-স্বাধীনতা ও জনতা বিরোধী চক্র আবারও রগ কেটে হত্যার রাজনীতি শুরু করেছে। ছাত্র-যুব-জনতা আজ না চাইলেও দেশ-স্বাধীনতা-জনতা বিরোধী চক্র ক্ষমতায় আসবেই; তার প্রমাণ ডাকসুসহ এযাবৎ অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। কেউ ভোট দিক বা না দিক, তারা নির্বাচিত করে যাচ্ছে, ঠিক এভাবেই জাতীয় সংসদ নির্বাচনে ও তারা জালজালিয়াতি করবে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার ( ২১ অক্টোবর) বিকেলে বিজয় মিলনায়তনে জাতীয় শিক্ষাধারার আয়োজনে অনুষ্ঠিত ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেমন হবে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, নির্মমভাবে আবারও রগ কেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যা শুরু হয়েছে । গণমাধ্যমে এসেছে— তারা বরিশালের কৃতি সন্তান জয়কে রগ কেটে হত্যা করেছে, ছাত্র রাজনীতির ক্ষমতাকে আরও প্রভাবশালী করতে একটি প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন।

জাতীয় শিক্ষাধারার যুগ্ম আহবায়ক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাধে রাম দাস, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় শিক্ষাধারা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মাহমুদা দীনা, নিপা আহমেদ, কাজী নওরীন, মিশরাত জাহান পাথর প্রমুখ। জাতীয় শিক্ষাধারার নেতৃবৃন্দ এসময় বলেন, নির্মমভাবে বাংলাদেশের শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। দেশী-বিদেশী সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে জাতীয় শিক্ষাধারার অতীতের সকল ইতিহাস স্মরণে রেখে রাজপথে নামবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪