| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে ভর্তি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৬:৫৮:৪৭:অপরাহ্ন  |  ১২৮৫১৫২ বার পঠিত
জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে ভর্তি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের  হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় তিনি নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ।

পোস্টে আরও নিশ্চিত করা হয় যে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ আছেন।

ডা. তাহের বাংলাদেশের একজন পরিচিত চিকিৎসক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি কুমিল্লা-১১ (পূর্ববর্তী কুমিল্লা-১২) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪