| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৯:৩২:৪৪:অপরাহ্ন  |  ১২৮৫৮৫৭ বার পঠিত
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের প্রতিনিধি দল
ছবির ক্যাপশন: জামায়াত ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক  :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২১ অক্টোবর) সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার বিকেল ৫টায় ওই বৈঠকে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪