| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কল্যাণ রাষ্ট্র গঠনে যাকের পার্টির বিকল্প নেই : হাবিবুর রহমান পলাশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ০৭:১৮:২০:পূর্বাহ্ন  |  ১৩৯০১৫৯ বার পঠিত
কল্যাণ রাষ্ট্র গঠনে যাকের পার্টির বিকল্প নেই : হাবিবুর রহমান পলাশ

মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশে যদি প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে যাকের পার্টির নেতৃত্ব ছাড়া তা কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান পলাশ।

বুধবার সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজে যাকের পার্টি আয়োজিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. পলাশ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা বহু রাজনৈতিক দল ও সরকার পরিবর্তন হতে দেখেছি, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। এখনো আমরা প্রকৃত কল্যাণের বদলে অকল্যাণের ভাগ্য বরণ করছি।

তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় প্রতিনিয়ত দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তিনি মনে করেন, “শান্তি, মানবতা ও কল্যাণের রাজনীতি” প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র যাকের পার্টিই পারে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যাকের পার্টির মাদারীপুর জেলা সভাপতি আসাদুজ্জামান আকন, সহ-সভাপতি মোখলেসুর রহমান, সদর উপজেলা সভাপতি লুৎফর রহমান মিন্টু সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন সিকদার, কালকিনি উপজেলা সভাপতি মুন্সি হুমায়ুন কবির, সাহেবরামপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪