| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ০৭:২৫:৩৬:পূর্বাহ্ন  |  ১৪০১৭৫৮ বার পঠিত
সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি:সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া উপস্থিত ‌রয়েছেন বৈঠকে।

‎বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা   হবে বলে জানা গেছে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪