| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮১৫৩৩৪ বার পঠিত
মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী
ছবির ক্যাপশন: সামিউল ইসলাম শাওন (১৫)

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আলদীর মাঠা খেতে বাসা থেকে বের হয়ে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন মুন্সীগঞ্জ শহরের স্কুল শিক্ষার্থী সামিউল ইসলাম শাওন (১৫)। সে গত ১৬ মে সকালে শহরের খালইষ্ট এলাকার ভাড়া বাসা থেকে বের হন। নিখোঁজ বিষয় ঐদিন রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বাবা বাবুল দেওয়ান। 

শাওন শহরের উত্তর কোটগাঁওয়ের কাজী কমরউদ্দিন ইনস্টিটিউশনের দশম শ্রেনীর শিক্ষার্থী। মঙ্গলবার পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। সে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামের প্রবাসী বাবুল দেওয়ান ছেলে। পরিবারসহ খালইষ্ট এলাকার চাঁন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।  বাবা বাবুল দেওয়ান জানান, ১৬ মে সকাল ৭ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আলদী বাজার এলাকার মাঠা খেতে বের হন তার ছেলে। ওইদিন সকাল সাড়ে ৮ টার দিকে মোবাইল ফোনে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়। তার কিছু সময় পর থেকেই ছেলের মোবাইল ফোন নাম্বার বন্ধ পান। 

আরও জানান, বিভিন্ন স্থান ছেলেকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও ছেলের সন্ধান না পেয়ে ওইদিন রাতেই সদর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন তিনি।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪