| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক, থানায় হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৭:১০:২২:অপরাহ্ন  |  ১৩৯৩৪৩৮ বার পঠিত
ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক, থানায় হস্তান্তর

মোংলা প্রতিনিধি:বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে এফবি এনি নামের একটি ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ট্রলার ও জেলেদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয়।

পরে নৌবাহিনীর পক্ষ থেকে জব্দ ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে।

এর আগে বুধবার (২২ অক্টোবর) বিকেলে মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে জেলেসহ ট্রলারটি আটক করা হয়। আটক জলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি‘ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে নয়জন ভারতীয় জেলে ছিলেন। স মুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে। ’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছ জব্দ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) একই এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আরও একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪