| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক হেনস্তার ঘটনায় বিএনপির আইটি সদস্যের শাস্তি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৮:২২:৩৪:অপরাহ্ন  |  ১৩৭১৬৫৯ বার পঠিত
সাংবাদিক হেনস্তার ঘটনায় বিএনপির আইটি সদস্যের শাস্তি
ছবির ক্যাপশন: সাংবাদিক হেনস্তার ঘটনায় বিএনপির আইটি সদস্যের শাস্তি

রিপোর্টার্স২৪ ডেস্ক:বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন ফয়সলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দলটি। শাস্তি হিসেবে এক মাস তার সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

বিল্লাল হোসেন ফয়সল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৯ অক্টোবর আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনা ঘটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

ঘটনা তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিল্লাল হোসেন ফয়সলকে তার সব ধরনের দলীয় কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এই সময়ের মধ্যে তিনি বিএনপির কোনো কার্যালয়েও দায়িত্ব পালন করতে পারবেন না।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪