| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, আটক ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৪:৩৫:৩০:পূর্বাহ্ন  |  ১৩৯৭৮৯৯ বার পঠিত
খাগড়াছড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে এক স্কুলশিক্ষিকা (২৯)কে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। ওই স্কুলশিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। 

২৩ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে। লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ঘটনার দিন খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে স্কুল জীবনের বন্ধু মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলে ঘুরতে বের হন স্কুলশিক্ষিকা। এ সময় লিটন ত্রিপুরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। তারা রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় পৌঁছলে তাদের গতিরোধ করে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। এসময় বাঙালি ছেলের সঙ্গে ঘুরতে আসায় তাকে হুমকি দেয় এবং রিভলভারের ভয় দেখিয়ে তাদের চুপ থাকতে বলে। 

এক পর্যায়ে তারেংয়ের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ওই শিক্ষিকাকে ধর্ষণ করে এবং তার কাছে ১০ হাজার টাকা দাবি করে লিটন ত্রিপুরা। পরে বন্ধু মো. আরিফুল ইসলামকে বিষয়টি জানালে সে টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে সেনাবাহিনীকে খবর দেয়। তখন সেনা সদস্যরা এসে ঘটনাস্থল থেকে লিটন ত্রিপুরাকে আটক করে। পরে তাকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘ধর্ষিতা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় লিটন ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে সেনাবাহিনীর সহায়তায় ধর্ষককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪