| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোটভুক্ত হলেও নিজ দলের প্রতীকে অংশগ্রহণ করতে হবে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১২:১০:৩৬:অপরাহ্ন  |  ১৩৮৪৮২১ বার পঠিত
জোটভুক্ত হলেও নিজ দলের প্রতীকে অংশগ্রহণ করতে হবে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: জাতীয় নির্বাচনে জোটভুক্ত রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের প্রতীকে অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এ বিষয়ে তিনি উদ্বেগ জানিয়ে বলেন,জাতীয় নির্বাচনে জোটভুক্ত রাজনৈতিক দলগুলো যদি নিজ-নিজ দলের প্রতীকে নির্বাচন করতে না পারে, তাহলে ছোট দলগুলোর জোটবদ্ধ হতে উৎসাহ কমে যাবে। 

শুক্রবার নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মনে করা হয়েছিল যে জোটভুক্ত হলে দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে কিন্তু সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও)-তে এমন সুযোগ রাখা হয়নি।

তিনি বলেন, আইন ও আদেশের ২০/১ উপ-ধারায় এরকম সুযোগ থাকলে বিএনপির আস্থা ছিল কিন্তু বর্তমান রূপে আরপিও পাশ হলে ছোট দলগুলো বড় দলের সঙ্গে জোট গঠন করে অংশগ্রহণের ক্ষেত্রে নিরুৎসাহিত হবে। 

তিনি আরও বলেন, এই ধরনের আদেশ একতরফাভাবে কেন পাশ করা হলো, বিষয়টি বিবেচনায় আনা জরুরি। বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানান তিনি।আগামীদিনে দলীয় নীতিমালার আলোকে এই বিষয়ে চিঠি পাঠানোর কথা জানান।

উল্লেখ্য, গতকাল উপদেষ্টা পরিষদ সংশোধিত আরপিওয়ের অনুমোদন দিয়েছে। 

অনুমোদিত মূল পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে— ইভিএম সংক্রান্ত বিধানের বিলুপ্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী (আর্মি, নেভি, এয়ারফোর্স) অন্তর্ভুক্তি, পলাতক ব্যক্তিদের নির্বাচনে অংশ নিয়ন্ত্রণ, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির তথ্য প্রকাশের বাধ্যবাধকতা, জামানতের পরিমাণ বাড়ানো (২০ হাজার থেকে ৫০ হাজার ) এবং একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের বিধান। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪