| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে অবাধে চলছে মা ইলিশ বেচাকেনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১২:৪৮:৪৬:অপরাহ্ন  |  ১৩৬৫৯১০ বার পঠিত
নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে অবাধে চলছে মা ইলিশ বেচাকেনা

ফরিদপুর প্রতিনিধি : সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর চরে অবাধে চলছে জাটকা ও মা ইলিশের বেচাকেনা। প্রশাসনের নজরদারির অভাব ও দুর্বলতার সুযোগে প্রতিদিনই চরের অস্থায়ী বাজারগুলো ও বিভিন্ন খেয়া ঘাট থেকে পাচার হচ্ছে বিপুল পরিমাণ মা ইলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজার বিঘাচরে বাদশার খেয়া ঘাটে সকাল ও সন্ধ্যায় খোলামেলাভাবে ইলিশ কেনাবেচা চলছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “আমরা প্রতিদিনই এলাকাটি তদারকি করছি। জাল ও জেলে আটক করেছি। তবে চর এলাকায় পুলিশসহ যেতে হয়, সেখানে পৌঁছানোর আগেই খবর পেয়ে সবাই পালিয়ে যায়। বাদশার খেয়া ঘাটে প্রতিদিনই দু’ এক বার অভিযানে যাওয়া হয়।”

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, আমার জানামতে চরভদ্রাসনে অভিযান ভালোই চলছে তবে বাদশার খেয়া ঘাটে ইলিশ বিক্রির বিষয়টি জানি না। মৎস্য কর্মকর্তাকে পাঠাচ্ছি, প্রমাণ পেলে ব্যবস্থা নেব।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞার সময়েও প্রশাসনের দুর্বল নজরদারির কারণে অবাধে চলছে মা ইলিশের ক্রয়-বিক্রয় ও পাচার, যা সরকার ঘোষিত সংরক্ষণ কার্যক্রমকে ব্যর্থ করে দিচ্ছেও মনে করেন তারা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪