| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৪:২৯:১২:অপরাহ্ন  |  ১৩৬৩৫৩৩ বার পঠিত
শাহবাগে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলে তৃতীয় তলায় ঢাকা মহানগর ও ঢাকা জেলা এনসিপির সমন্বয় সভা চলছিল। এসময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ছয়টায়  তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী ইউসুফসহ কয়েকজন আহত হন।

জানা গেছে, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ানকে বিষয়টি দেখাশোনার দায়িত্ব দেন। রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে নেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর বংশালের নেতারা টাকা ফেরত চাইতে গেলে রিয়ানের সঙ্গে মীমাংসা করতে ব্যর্থ হন। শুক্রবার কনভেনশন হলে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪