| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে: হাসনাত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৫:৫৭:০০:অপরাহ্ন  |  ১৩৫৮০৮৩ বার পঠিত
দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে: হাসনাত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ‘সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে, আর এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে এবং দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না।’

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায়  এমন  অভিযোগ করেন তিনি। 

তিনি আরও দাবি করেন, ক্যান্টনমেন্টেও ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, ‘আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় তিনি ব্রিগেডিয়ার (অব.) আজমীরের হাতে ধরে অনুরোধ করছেন। আবার যদি ষড়যন্ত্র হয়, আমরা চুপ করে থাকব না। আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দমন করা যাবে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত সতর্কবার্তা দিয়ে বলেন, ‘অনেকে গুপ্তচর হিসেবে দলে ঢুকতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।’

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪