| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতা নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৭:২৯:১৭:অপরাহ্ন  |  ১৩৫৬৪০৮ বার পঠিত
বিএনপি নেতা নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ
ছবির ক্যাপশন: বিএনপি নেতা নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিজ বাড়ির সামনেই দুর্বৃত্তদের হামলায় বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৫২) গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মুকুল একই উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও  উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। 

স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মুকুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে দিনভর উপজেলার বীটঘর বাজারে দলীয় প্রচারপত্র বিতরণ করেন। সন্ধ্যায় উপজেলায় ফিরে বিএনপির দলীয় কার্যালয়ে যান। এরপর তিনি উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার নিজের বাড়ির উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক ৮টার ১০মিনিট সময়ে পৌর এলাকার আদালতপাড়া অতিক্রম করার পরপরই দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর দুটি গুলি তার পিঠে এবং একটি কোমরের নিচে বিদ্ধ হয়। এতে মুকুল মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে মুকুলকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা গুরুতর দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুকুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, মুকুলের পিঠে দুটি এবং কোমরের নিচে একটি গুলি লেগেছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, স্থানীয় বিভিন্ন মাধ্যমে যুবদল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।  

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪