| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৪:৪০:২৪:পূর্বাহ্ন  |  ১৩৫৪০১৪ বার পঠিত
জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ছবির ক্যাপশন: জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় এ বৈঠক।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সূত্র জানায়, বৈঠকে মূলত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আদেশ, এর আইনি ভিত্তি এবং সনদের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। প্রতিনিধি দল কমিশনের কাছে এ বিষয়ে দলের প্রস্তাবনা ও মতামত তুলে ধরছেন।

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা। বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐকমত্য প্রতিষ্ঠার পথনকশা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪