| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৬:৩১:৩৬:পূর্বাহ্ন  |  ১৩৯০৬৫১ বার পঠিত
মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে পানিতে ডুবে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু জিহাদ আজমপুর গ্রামের প্রবাসী আতিয়ার রহমানের ছেলে।

পরিবার জানায়, জিহাদ বৃহস্পতিবার তার খালার বাড়ি ঘুগরী পান্তাপাড়ায় বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যার দিকে সে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। পরে দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪