| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১, আহত ৫০

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৬:৫২:৪৯:পূর্বাহ্ন  |  ১৩৬৩৭৫০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১, আহত ৫০
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১, আহত ৫০

রিপোর্টার্স২৪ ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নাসির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে অনেকেই সংঘর্ষে যুক্ত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষে এখনও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ‍পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪