| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জান্নাতের লোভ’ দেখিয়ে ভোট চাওয়া প্রতারণা : ওলামা দল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৬:৫৭:২১:পূর্বাহ্ন  |  ১৩৬৬১০১ বার পঠিত
‘জান্নাতের লোভ’ দেখিয়ে ভোট চাওয়া প্রতারণা : ওলামা দল

ঝিনাইদহ প্রতিনিধি : আগামী নির্বাচনে দেশের ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার পাশপাশি যারা “জান্নাতের টিকিট” এর প্রলোভন দেখিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক খাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ওলামা দলের নেতৃবৃন্দ। 

শনিবার (২৫ ডিসেম্বর) ঝিনাইদহ শহরের “ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন” শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সভার আয়োজন করে জেলা ওলামা দল। 

জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদি লিপিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান, অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং ওলামা দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব এইচ. এম. কামরুজ্জামান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪