| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৭:২৩:৪৩:পূর্বাহ্ন  |  ১৩৭৫০৫৯ বার পঠিত
নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬–৭ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গরু ব্যবসায়িকের উপর চাপা পড়ে এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

স্থানীয়রা ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪