| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘প্রশাসন কোন দলের পক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৯:১৩:৪৮:পূর্বাহ্ন  |  ১২৬৭৮৮৯ বার পঠিত
‘প্রশাসন কোন দলের পক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না’

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রশাসনের কিছু লোকজন একটি দলের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করছে। প্রশাসনে থেকে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে একটি দলের পক্ষে কাজ করবেন, বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর ষাণ্মাসিক রোকন সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নয়, জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। জুলাই সনদের আইনি ভিত্তিকে আরও মজবুত করার জন্য গণভোটের আয়োজন করতে হবে এবং গণভোট হতে হবে নভেম্বরেই।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেছেন, গণভোট চাইলে একটি পক্ষ বলে আমরা নির্বাচন চাইনা, এটি হাস্যকর। আগামী সপ্তাহে নির্বাচন দিলেও জামায়াতে ইসলামী রাজি আছে। কিন্তু তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, লেভেল প্লেংয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম প্রমূখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪